Thursday, October 30, 2014

জেএসসি-জেডিসি পরীক্ষা


আগামী রোববার অনুষ্ঠেয় জেএসসি-জেডিসি পরীক্ষা পেছানো হয়েছে। পরবর্তিত সময়সূচি অনুযায়ী আগামী ২ নভেম্বরের পরীক্ষা ৭ তারিখ এবং ৩ তারিখের পরীক্ষা ১৪ তারিখ অনুষ্ঠিত হবে। সকাল ৯টা থেকে ১২টা পর্যন্ত পরীক্ষা নেয়া হবে।
বৃহস্পতিবার সন্ধ্যা ৭টায় শিক্ষা সচিব নজরুল ইসলাম খান সংবাদ সম্মেলন এ কথা জানান।
গত ২৩ জুলাই পরীক্ষার সময়সূচি প্রকাশ করে শিক্ষা মন্ত্রণালয়। আগামী ২ নভেম্বর থেকে ১৮ নভেম্বর পর্যন্ত পরীক্ষার সময় নির্ধারিত ছিল। রোববার জেএসসিতে বাংলা প্রথম পত্র এবং জেডিসিতে কোরআন মজিদ ও তাজবিদ আর সোমবার জেএসসিতে বাংলা দ্বিতীয় পত্র এবং জেডিসিতে আত-তাওহীদ ওয়াল ফিকহ এবং আকাইদ ও ফিকহ পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।হরতালে পরিক্ষার্থীদের নিরাপত্তার কথা বিবেচনা করেই পরীক্ষা পেছানোর সিদ্ধান্ত নিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।উল্লেখ্য, এবছর জেএসসি ও জেডিসি উভয় পরীক্ষায় অংশ নেবে ২০ লাখ ৯০ হাজার ৬৯২ শিক্ষার্থী। এর মধ্যে জেএসসিতে ১৭ লাখ ৬৪ হাজার ৫৯৫ জন এবং জেডিসিতে ৩ লাখ ২৬ হাজার ৯৭ জন। এ বছর জেএসসি পরীক্ষায় ছাত্র ১ লাখ ৩০ হাজার ২৫৬ জন। ছাত্রী ৯ লাখ ৩৪ হাজার ৩৩৯ জন। আর জেডিসি পরীক্ষায় ছাত্র ১ লাখ ৫৪ হাজার ৯২৭ জন এবং ছাত্রী ১ লাখ ৭১ হাজার ১৭০ জন। উভয় পরীক্ষায় কেন্দ্র সংখ্যা ২ হাজার ৫২৫ এবং প্রতিষ্ঠানের সংখ্যা ২৭ হাজার ৯২৫টি।

তথ্য প্রযুক্তির বহুল ব্যবহৃত কিছু শব্দের পূর্ণ অর্থ


► HTTP — Hyper Text Transfer Protocol.
► HTTPS — Hyper Text Transfer Protocol Secure.
► IP — Internet Protocol.
► URL — Uniform Resource Locator.
► USB — Universal Serial Bus.
► VIRUS — Vital Information Resource Under Seized.
► 3G — 3rd Generation.
► GSM — Global System for Mobile Communication.
► CDMA — Code Divison Multiple Access.
► UMTS — Universal Mobile Telecommunication System.
► SIM — Subscriber Identity Module.
► AVI — Audio Video Interleave
► RTS — Real Time Streaming
► SIS — Symbian OS Installer File
► AMR — Adaptive Multi-Rate Codec
► JAD — Java Application Descriptor
► JAR — Java Archive
► 3GPP — 3rd Generation Partnership Project
► 3GP — 3rd Generation Project
► MP3 — MPEG player lll
► MP4 — MPEG-4 video file
► AAC — Advanced Audio Coding
► GIF — Graphic Interchangeable Format
► JPEG — Joint Photographic Expert Group
► BMP — Bitmap
► SWF — Shock Wave Flash
► WMV — Windows Media Video
► WMA — Windows Media Audio
► WAV — Waveform Audio
► PNG — Portable Network Graphics
► DOC — Document (Microsoft Corporation)
► PDF — Portable Document Format
► M3G — Mobile 3D Graphics
► M4A — MPEG-4 Audio File
► NTH — Nokia Theme(series 40)
► THM — Themes (Sony Ericsson)
► MMF — Synthetic Music Mobile Application File
► NRT — Nokia Ringtone
► XMF — Extensible Music File
► WBMP — Wireless Bitmap Image
► DVX — DivX Video
► HTML — Hyper Text Markup Language
► WML — Wireless Markup Language
► CD — Compact Disk.
► DVD — Digital Versatile Disk.
► CRT — Cathode Ray Tube.
► DAT — Digital Audio Tape.
► DOS — Disk Operating System.
► GUI — Graphical User Interface.
► ISP — Internet Service Provider.
► TCP — Transmission Control Protocol.
► UPS — Uninterruptible Power Supply.
► HSDPA — High Speed Downlink Packet Access.
► EDGE — Enhanced Data Rate for GSM [Global System for Mobile Communication]
► VHF — Very High Frequency.
► UHF — Ultra High Frequency.
► GPRS — General Packet Radio Service.
► WAP — Wireless Application Protocol.
► ARPANET — Advanced Research Project Agency Network.
► IBM — International Business Machines.
► HP — Hewlett Packard.
► AM/FM — Amplitude/ Frequency Modulation.
► WLAN — Wireless Local Area Network

পয়েন্ট +সাগর + ভ্যালি


১.এলিফ্যান্ট পয়েন্ট>>>>> কক্সবাজার
২.হিরণ পয়েন্ট>>>>>>>>সুন্দরবনের দক্ষিণে
৩.টাইগার পয়েন্ট>>>>>> সুন্দরবনের দক্ষিণে
৪.জাফর পয়েন্ট>>>>>>> দুবলার চরের অপর নাম( সুন্দরবন)
৫.লাবণী পয়েন্ট>>>>>>>কক্সবাজার সমুদ্র সৈকতে
৬.জিরো পয়েন্ট>>>>>>>ঢাকা গুলিস্থান(নূর হোসেন চত্বর), রাজশাহী শহরে
*****************
১.রাম সাগর >>>>> দিনাজপুর
২.নীল সাগর>>>>>> নীলফামারী
৩.ধর্ম সাগর>>>>>> কুমিল্লা
৪. জয় সাগর>>>>> সিরাজগঞ্জ
৫.বিজয় সাগর>>>> রাজশাহী বিশ্ববিদ্যালয়
৬.শহীদ সাগর>>>>>নাটোর
৭.দূর্গা সাগর>>>>বরিশাল
*****************
১. ভেঙ্গি ভ্যালি>>>> রাঙ্গামাটি(কাপ্তাই দ্বারা প্লাবিত)
২.হালদা ভ্যালি>>>>> খাগড়াছড়ি
৩.বলিশিয়া ভ্যালি>>>> মৌলভীবাজার

দ্বীপ সম্পর্কিত গুরুত্বপূর্ণ তথ্যঃ


• পৃথিবীর বৃহত্তম ব-দ্বীপ- বাংলাদেশ
• বাংলাদেশের বৃহত্তম ব-দ্বীপ- সুন্দরবন
• বাংলাদেশের বৃহত্তম দ্বীপ- ভোলা (৩৪০৩ বর্গকিমি)
• বাংলাদেশের একমাত্র দ্বীপ জেলা- ভোলা
• সর্ব দক্ষিণের দ্বীপ- ছেঁড়া দ্বীপ (না থাকলে সেন্ট মার্টিন দ্বীপ)[প্রকৃতপক্ষে, ছেঁড়া দ্বীপ সেন্ট মার্টিন দ্বীপের সর্ব দক্ষিণের অংশ ।তবে জোয়ারের সময় এটি সেন্ট মার্টিন দ্বীপ থেকে আলাদা হয়ে যায় ।]
• একমাত্র সামুদ্রিক প্রবাল দ্বীপ- সেন্ট মার্টিন দ্বীপ
• নিঝুম দ্বীপ অবস্থিত- মেঘনা নদীর মোহনায়
• নিঝুম দ্বীপের পুরোনো নাম- বাউলার চর
• দক্ষিণ তালপট্টি দ্বীপ অবস্থিত- সাতক্ষীরা জেলায় (আয়তন- ৮ বর্গকিমি)
• দক্ষিণ তালপট্টি দ্বীপ অবস্থিত- হাড়িয়াভাঙ্গা নদীর মোহনায়
• দক্ষিণ তালপট্টি দ্বীপের অপর নাম- নিউমুর বা পূর্বাশা দ্বীপ (ভারতে এ নামে পরিচিত)
• দক্ষিণ তালপট্টি দ্বীপ নিয়ে বিরোধ- বাংলাদেশ ও ভারতেরভারতীয় নৌ-বাহিনী জোরপূর্বক দক্ষিণ তালপট্টি দ্বীপ দখল করে নেয়- ১৯৮১ সালে
• একমাত্র পাহাড়ি দ্বীপ- মহেশখালি
• মন্দির আছে- মহেশখালিতে (আদিনাথ মন্দির)
• মনপুরা দ্বীপ অবস্থিত- ভোলা জেলায়
• হিরণ পয়েন্ট ও টাইগার পয়েন্ট- সুন্দরবনে অবস্থিত
• বাতিঘরের জন্য বিখ্যাত- কুতুবদিয়া
• প্রাচীনকালে সামুদ্রিক জাহাজ তৈরির জন্য বিখ্যাত ছিল- সন্দ্বীপ

সংবিধানে সংখ্যা তথ্য+সংবিধানে দিন:


৪>> সংবিধানে রাষ্ট্র পরিচালনায় মূলনীতি ৪টি।
১১>. বাংলাদেশের সংবিধানের ভাগ ১১।
১৬> এ পর্যন্ত মোট ১৬ বার সংশোধন হয়েছে।
১৫৩>বাংলাদেশ সংবিদানে মোট ১৫৩টি অনুচ্ছেদ আছে।
৮,৪৮, ৫৬> এ তিনটি অনুচ্ছেদ সংশোধনের জন্য গণ্যভোটের প্রয়োজন হয় ।
৭ দিন> রাষ্ট্রপতি যদি কোন বিল পুনরায় সংসদে পুনর্বিবেচনার জন্য প্রেরণ করেন এবং তা ফেরত আনার ৭দিনের মধ্যে পাস করতে হবে।
১৫দিন> রাষ্ট্রপতির নিকট কোন বিল উত্থাপনের পর ১৫ দিনের মধ্যে পাস করতে হবে।
৩০দিন সাধারণ নির্বাচনের পর ৩০দিনের মধ্যে সংসদ আহ্বান করতে হবে।
৬০দিন> সংসদের এক অধিবেশনের সমাপ্তি ও পরবর্তী অধিবেশনের প্রথম বৈঠক ৬০ দিনের মধ্যে হতে হবে।
৯০ কার্যদিবস> কোনো সংসদ স্পিকারের অনুমতি ব্যতীত ৯০কার্যদিবসের অধিক সংসদের বাইরে থাকতে পারবে না এবং কোনো কারণে সংসদ ভেঙে গেলে বা মেয়াদ শেষ হলে ৯০ দিনের মধ্যে জাতীয় সংসদ নির্বাচন দিতে হয় ।