Thursday, October 30, 2014

ইংরেজি কিছু শব্দের যুক্তবর্ন ও মূলশব্দ


1. Kill = হত্যা করা ।
Joy = আনন্দ
★Killjoy = অন্যের আনন্দ নষ্টকারী ।
2. Know = জানা
Ledge = দ্রব্যাদি রাখার তার ।
★Knowledge = জ্ঞান
3. Tar = আলকাতরা ।
Tartar = দাঁতের পাথুরী ।
★ Tartar tar = ছাতা
4. In = ভিতরে ।
Habit = অভ্যাস
Ant = পীপড়া ।
★Inhabitant = অধিবাসী ।
5. Nap = সামান্য ঘুম ।
Kin = গোষ্ঠী ।
★Napkin = গামছা
6. Wander = উদ্দ্যেশ্যহীনভাবে ঘুরাফের করা ।
Lust = কাম প্রবৃত্তি ।
★Wanderlust = ভ্রমণের ব্যাপক আগ্রহ ।
7. Want = চাওয়া
On = উপরে
★Wanton = উচ্ছৃঙ্গল ।
8. Dead = মৃত ।
Lock = তালা ।
★Deadlock = খোপা ।
9. Bond = বন্ধন
Man = মানুষ ।
★Bondman = ক্রীতদাস ।
10. Hum = গুনগুন করা ।
Bug = ছারপোকা
Humbug = প্রতারণা, ছল ।

মজার কিছু বাগধারাঃ


• কচুবনের কালাচাঁদ - অপদার্থ
• ভিটায় ঘুঘু চড়ানো - সর্বস্বান্ত করা
• তাল ঠেকা - সগর্ব উক্তি
• পায়াভারি - অহংকার
• হাতে দূর্বা গজানো - আলসেমির লক্ষন
• সাপের পাঁচ পা দেখা - অহংকারে অসম্ভবকে সম্ভব মনে করা
• শিকায় তোলা - মূলতবি রাখা
• উলুখাগড়া - তুচ্ছ ব্যক্তি
• ঢাক গুড়গুড় - লুকোচুরি
• রাবণের চিতা - চির অশান্তি
• চাঁদের হাট - প্রিয়জন সমাগম
• সাক্ষী গোপাল - নিষ্ক্রিয় দর্শক
• চোখের বালি - অপ্রিয় ব্যক্তি
• দুধের মাছি - সুসময়ের বন্ধু
• নিরানব্বইয়ের ধাক্কা - সঞ্চয়ের প্রবৃত্তি
• সঞ্চয়িতা (কাব্য সংকলন) - রবীন্দ্রনাথ ঠাকুর
• সঞ্চিতা (কাব্য) সংকলন - কাজী নজরুল ইসলাম
• সঞ্চয়ন (কাব্য) - কাজী নজরুল ইসলাম
• সঞ্চায়ন (গবেষণামূলক গ্রন্থ) - কাজী মোতাহের হোসেন
• কবর (কবিতা) - জসীমউদদীন
• কবর (নাটক)- মুনীর চৌধুরী
• পথের দাবী (উপন্যাস) -শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
• পথের পাঁচালি (উপন্যাস)-বিভূতিভূষণ বন্দ্যেপাধ্যায়
• দেনা-পাওনা (ছোটগল্প)-রবীন্দ্রনাথ ঠাকুর
• দেনা-পাওনা (উপন্যাস) -শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
• জননী (উপন্যাস) -মানিক বন্দ্যেপাধ্যায়
• জননী (উপন্যাস)-শওকত ওসমান
• একাত্তরের ডায়রি -বেগম সুফিয়া কামাল
• একাত্তরের দিনগুলি -জাহানারা ইমাম
• একাত্তরের বর্ণমালা -এম আর আখতার মুকুল
• একাত্তরের যীশু -শাহরিয়ার কবির

Wednesday, October 29, 2014

সেশনজট মুক্ত করতে ক্র্যাশ প্রোগ্রাম


জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হারুন-অর-রশিদ বলেছেন, ২০১৩-১৪ শিক্ষাবর্ষে ভর্তি হওয়া শিক্ষার্থী থেকে শুরু করে পরবর্তী সেশনের শিক্ষার্থীদের আর কোনো সেশনজটে পড়তে হবে না। ইতিমধ্যে যাঁরা সেশনজটের মধ্যে আছেন, তাঁদের ক্ষেত্রে বিশ্ববিদ্যালয় কর্তৃ‌পক্ষ ‘ক্র্যাশ প্রোগ্রাম’ গ্রহণ করেছে।
আজ বুধবার সকালে জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য কার্যালয়ের সভাকক্ষে আঞ্চলিক কেন্দ্রগুলোকে আরও সক্রিয় ও কর্ম-উপযোগী করার লক্ষ্যে এক আলোচনা সভায় ভিসি এসব কথা বলেন।
সহ-উপাচার্য (একাডেমিক) মুনাজ আহমেদ, কোষাধ্যক্ষ নোমান উর রশীদ, রেজিস্ট্রার মোল্লা মাহফুজ আল-হোসেন, পরীক্ষা নিয়ন্ত্রক বদরুজ্জামান প্রমুখ সভায় উপস্থিত ছিলেন ।
সভায় উপাচার্য বলেন, চলতি বছর থেকে ডাক বিভাগের পরিবর্তে বিশ্ববিদ্যালয়ের ছয়টি আঞ্চলিক কেন্দ্রের মাধ্যমে উত্তরপত্রসহ পরীক্ষার সামগ্রী কেন্দ্র থেকে গ্রহণ, পরীক্ষকদের কাছে বিতরণ এবং মূল্যায়ন শেষে নম্বরপত্র গ্রহণ করা হবে। এর ফলে ডাক যোগাযোগমাধ্যম-নির্ভর দীর্ঘসূত্রতার অবসান ঘটবে এবং ন্যূনতম সময়ের মধ্যে ফল প্রকাশ করা সম্ভব হবে। এ ছাড়া দ্রুত ফল প্রকাশে শুধু স্নাতকে পরীক্ষার উত্তরপত্র মূল্যায়নের বেলায় দ্বিতীয় ও তৃতীয় পরীক্ষক বাদ দিয়ে শুধু প্রধান পরীক্ষক দিয়ে উত্তরপত্র মূল্যায়নের ব্যবস্থা নেওয়া হয়েছে।


বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে আবেদনের সময় বাড়ল


বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে ২০১৪-১৫ শিক্ষাবর্ষের প্রথম বর্ষে ভর্তির আবেদনের সময় আরও ১৬ দিন বাড়ানো হয়েছে। আগের ভর্তি নির্দেশিকা অনুযায়ী আবেদনের শেষ সময় ছিল আজ মঙ্গলবার রাত ১২টা পর্যন্ত।
সময় বাড়ানোর ফলে ভর্তি-ইচ্ছুকেরা আগামী ১৬ অক্টোবর পর্যন্ত আবেদন করতে পারবেন। আজ সকালে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ ও প্রকাশনা দপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে কোটার প্রার্থীদের নথিপত্র জমাদানের সময় বাড়িয়ে ১৬ অক্টোবর, পরীক্ষার যোগ্য প্রার্থীদের তালিকা প্রকাশ ২৩ অক্টোবর এবং ছবি আপলোড ও প্রবেশপত্র ডাউনলোডের সময়সীমা ২৪ অক্টোবর থেকে ৩ নভেম্বর নির্ধারণ করা হয়েছে বলে উল্লেখ করা হয়।
আগের বিজ্ঞপ্তি অনুযায়ী ৮ নভেম্বর ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। অন্যান্য তারিখ, সময় ও শর্তাবলি অপরিবর্তিত থাকবে। ভর্তি-সংক্রান্ত যেকোনো তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে (admission.bau.edu.bd) পাওয়া যাবে।
আগামীকাল থেকে ছুটি: দুর্গাপূজা ও পবিত্র ঈদুল আজহা উপলক্ষে আগামীকাল ১ থেকে ৯ অক্টোবর পর্যন্ত বিশ্ববিদ্যালয় ছুটি ঘোষণা করা হয়েছে। দুই দিন সাপ্তাহিক ছুটি শেষে আগামী ১২ অক্টোবর রোববার থেকে একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম এবং সব অনুষদের ক্লাস-পরীক্ষা শুরু হবে।

রাজশাহী প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা ১৬ অক্টোবর


রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বন্ধ থাকলেও প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা যথাসময়ই অনুষ্ঠিত হবে। আজ সোমবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ১৬ অক্টোবর ২০১৪-২০১৫ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ বিএসসি ইঞ্জিনিয়ারিং কোর্সের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।
ছাত্রশিবির-পুলিশ সংঘর্ষের জের ধরে গত ১৮ সেপ্টেম্বর থেকে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করা হয়।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, শারদীয় দুর্গাপূজা ও ঈদুল আজহার ছুটি শেষে কাল মঙ্গলবার থেকে প্রশাসনিক কর্মকাণ্ড শুরু হবে। তবে ১৬ অক্টোবর অনুষ্ঠেয় প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা শেষে আবাসিক হল খুলে দেওয়াসহ একাডেমিক কর্মকাণ্ড ও ক্লাশ শুরুর তারিখ জানিয়ে দেওয়া হবে।
গত ১৮ সেপ্টেম্বর বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবিরের সাধারণ সম্পাদকসহ আট নেতা-কর্মীকে আটকের জের ধরে শিবির-পুলিশ সংঘর্ষের ঘটনা ঘটে। উদ্ভূত পরিস্থিতিতে দুর্গাপূজা ও ঈদুল আজহার ছুটি এগিয়ে এনে ক্যাম্পাস বন্ধ ঘোষণা করে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এর পর থেকে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কার্যক্রম বন্ধ আছে। দুর্গাপূজা ও ঈদুল আজহার ছুটি ১ থেকে ১৩ অক্টোবর পর্যন্ত চলার কথা ছিল।